আমুদরিয়া নিউজ: মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের কারণ দেখিয়ে অনূর্ধ্ব-১৫ বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছে ফ্রান্সের শীর্ষ আদালত (কনস্টিটিউশনাল কাউন্সিল)। শিশুদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় গত জুলাইয়ে ফরাসি আইনপ্রণেতারা এই বিলটি পাস করেছিলেন।আদালতের রায়ে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অনূর্ধ্ব-১৫ বয়সীদের মতপ্রকাশ ও যোগাযোগের স্বাধীনতার ক্ষেত্রে “প্রয়োজনীয় বা আনুপাতিক নয়”। এছাড়া বয়স যাচাইকরণের প্রক্রিয়ায় আইনি সুরক্ষার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত।এই রায়ের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনুকে আদালতের পয়েন্টগুলো বিবেচনা করে দ্রুত একটি নতুন খসড়া বিল প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। ২০২৭ সালের শুরুর মধ্যে এই সংস্কার বাস্তবায়নে সরকার কাজ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
ফ্রান্সের শীর্ষ আদালতে অনূর্ধ্ব-১৫ বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা বাতিল
French Constitutional Council Overturns Controversial Under-15 Social Media Ban, Citing Basic Rights
Leave a Comment