আমুদরিয়া নিউজ:স্বাধীনতা দিবসকে সামনে রেখে মধ্যরাতের রাজপথ দখলে নিয়েছিল তিলোত্তমার নারীরা। শুক্রবার রাতে বালিগঞ্জ শিক্ষাসদন থেকে শুরু হওয়া এই মিছিলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া এহসান, ইমন চক্রবর্তীসহ বিশিষ্ট জনেরা এবং সর্বস্তরের মহিলারা পা মেলান। কলকাতার পথঘাট যে সমানভাবে নারীদেরও এবং রাতের শহরে তাঁদের চলাফেরার পূর্ণ অধিকার রয়েছে—এই জোরালো বার্তা নিয়েই সুর ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাতের শহর। কলকাতা পুলিশের সহায়তায় আয়োজিত এই ওয়াকাথন মহিলাদের স্বাধীনতার এক অনন্য উদযাপনে পরিণত হয়।
Total Views:
0