রাজনৈতিক পরিবর্তনের আহ্বান দিলেন সোনম ওয়াংচুক

Sonam Wangchuk issued a call for political change.

আমুদরিয়া নিউজ:ভারতের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়ে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’-এর ডাক দিয়েছেন সোনম ওয়াংচুক। স্বাধীনতা দিবসের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশকে একটি ‘সম্মানজনক রাষ্ট্র’  হিসেবে গড়ে তুলতে হলে শান্তিপূর্ণ বিপ্লব প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, পার্লামেন্টের প্রায় অর্ধেক সদস্যের বিরুদ্ধে অপরাধ এবং এক-তৃতীয়াংশের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে, যা সঠিক নেতৃত্ব ছাড়া দেশের অগ্রগতির পথে বাঁধা। এই সংকট কোনো নির্দিষ্ট দলের নয়, বরং সামগ্রিক শাসনব্যবস্থার সমস্যা। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের তুলনায় মাথাপিছু জিডিপিতে ভারত পিছিয়ে পড়ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন—এমন নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান ও যোগ্য নারী-পুরুষের নাম প্রস্তাব করার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *