স্কুল শুটিংয়ের পর অস্ত্র আইন কঠোর করল থাইল্যান্ড

Thailand Drastically Tightens National Gun Control Laws Following Tragic School Shooting

আমুদরিয়া নিউজ: থাইল্যান্ডের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের ভয়াবহ বন্দুক হামলার পর দেশটিতে নতুন অস্ত্রের লাইসেন্স দেওয়া স্থগিতসহ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা হয়েছে। গত সপ্তাহের ওই মর্মান্তিক হামলায় নিজের দাদা-দাদিসহ আটজনকে হত্যার পর ঘাতক কিশোর নিজেও আত্মহত্যা করে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল গত মঙ্গলবার এক জরুরি নির্দেশনায় পুরো ব্যবস্থায় অস্ত্র নিয়ন্ত্রণ জোরদার করার নির্দেশ দিয়েছেন।

নতুন পদক্ষেপের আওতায় সাময়িকভাবে নতুন বন্দুক কেনার পারমিট স্থগিত করা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের জন্য কম দামে অস্ত্র কেনার বিশেষ ‘ওয়েলফেয়ার গান’ প্রোগ্রাম বন্ধ করা হয়েছে।এছাড়া দেশব্যাপী বন্দুকের দোকানগুলোর নথিপত্র পরীক্ষা, শুটিং রেঞ্জে গোলাবারুদ ব্যবহারের ওপর নজরদারি এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নিহতদের পরিবার প্রতি ১০ লাখ বাথ (প্রায় ৩০,১৬৬ ডলার) প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়ার অনুমোদনও দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *