১৭টি মিল্কিওয়ের সমান বিশাল: মহাবিশ্বের বৃহত্তম গ্যালাক্সির সীমানা নির্ধারণ

Cosmic Behemoth: Astronomers Define Precise Boundaries of IC 1101, a Galaxy 17 Times Wider Than the Milky Way

আমুদরিয়া নিউজ: মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি বা ছায়াপথ ‘আইসি ১১০১’ (IC 1101)-এর প্রকৃত আকার ও সীমানা নির্ধারণ করলেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণা অনুযায়ী, এই দানবাকৃতির গ্যালাক্সিটির ব্যাস প্রায় ১৭ লক্ষ আলোকবর্ষ (১.৭ মিলিয়ন লাইট-ইয়ার্স)। অর্থাৎ, আমাদের নিজস্ব ছায়াপথ ‘মিল্কিওয়ে’র মতো ১৭টি গ্যালাক্সিকে পাশাপাশি রাখলে যতটুকু জায়গা নেবে, এটি একাই তত বড়।

স্পেনের ‘ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স অফ ক্যানারিস’-এর জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মারেরো দে লা রোসা এবং তাঁর দল ক্যানারি দ্বীপপুঞ্জের ‘আইজ্যাক নিউটন টেলিস্কোপ’ দ্বারা ধারণ করা গভীরতম ছবি বিশ্লেষণ করে এই নিখুঁত আকার বের করেছেন। গবেষণায় দেখা গেছে, এর ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় ৩.৪ ট্রিলিয়ন গুণ বেশি।বিজ্ঞানীরা জানান, ‘আইসি ১১০১’ গ্যালাক্সিটি তার আশেপাশের ছোট ছোট গ্যালাক্সিগুলোকে গ্রাস করে বা নিজের সাথে একীভূত করে এই বিশাল আকার ধারণ করেছে, যাকে বিজ্ঞানের ভাষায় ‘গ্যালাকটিক ক্যানিবালিজম’ (Galactic Cannibalism) বলা হয়। পৃথিবী থেকে ১ বিলিয়নেরও বেশি আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সিটি এখনও তার আশেপাশের মহাজাগতিক উপাদান নিজের দিকে টেনে নিচ্ছে এবং আকারে বড় হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *