আমুদরিয়া নিউজ:রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ২০২৫ সালের নভেম্বরে দিল্লির লালকেল্লার ভয়াবহ বিস্ফোরণের পেছনে আল-কায়দার ভারতীয় শাখা বা একিউআইএস-এর হাত থাকতে পারে। প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ছোট ছোট বিচ্ছিন্ন সেলের মাধ্যমে গোষ্ঠীটি নিজেদের পুনর্গঠিত করছে এবং বাংলাদেশেও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাত, সন্ত্রাসবাদে AI-এর অপব্যবহার এবং রাসায়নিক অস্ত্র নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে। তবে লালকেল্লা বিস্ফোরণ মামলার মূল তদন্ত এখনও এনআইএ (NIA)-র হাতে রয়েছে এবং তাদের চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি।
Total Views:
1