আমুদরিয়া নিউজ:বীরভূমের রামপুরহাটে বহু বছরের ‘নেতাজি সুভাষ রোড’-এর নতুন নামফলক বসিয়ে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ করার ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথির অনুষ্ঠানে এই নামফলক বসানোর হয়। পুরসভার অনুমোদন ছাড়া এবং নিয়ম না মেনে নাম পরিবর্তনের এই পদক্ষেপ তীব্র বিরোধিতা মুখে পড়েছে। রাস্তাটি নাম নেতাজি রাখার দাবি উঠেছে। অন্যদিকে, পুরসভার তরফে জানানো হয়েছে যে, এই নামকরণের কোনও অনুমতি দেওয়া হয়নি।
Total Views:
0