অবৈধ পার্কিং রুখতে আশরে পুলিশ, শিলিগুড়িতে বাধা ব্যবসায়ীদের

Police arrive to stop illegal parking, business owners block them in Siliguri.

আমুদরিয়া নিউজ:কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে নতুন পার্কিং ব্যবস্থা চালু হয়েছে। আপাতত ফেরি পার্কিং। তার পরেও কেন কাছাকাছি এলাকার রাস্তায় অবৈধ পার্কিং থাকবে,  সেই প্রশ্নে মঙ্গলবার অভিযানে নেমেছে পুলিশ। পানিট্যাংকি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ক্ষুদিরামপল্লি ও বিধান রোডে অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়ি রিকভারি ভ্যানে তুলে জরিমানা করা হয়। তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। ব্যবসায়ীগদের কয়েকজন জানান,  বাড়ির মালিক পার্কিং-এ দোকান করেছেন। বিক্রি করে দিয়েছেন তাঁরা পার্কিং-এর জায়গা। তাঁরা কোথায় পার্কিং করবেন সেই প্রশ্ন তোলেন। পুলিশ জানিয়ে দেয়, স্টেডিয়ামের মাঠে পার্কিং করতে হবে অথবা আইনি জায়গায় পার্কিং করাতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *