আমুদরিয়া নিউজ:দেশের প্রথম বার কাগজের নোটের বিকল্প হিসেবে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে পরীক্ষামূলক ভাবে ১০ এবং ২০ টাকা মূল্যের ১০০ কোটি পলিমার নোট বাজারে ছাড়া হবে। ১৯৩৪ সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্টের ২৫ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লাস্টিকের নোটের স্থায়িত্ব অনেক বেশি এবং এগুলো সহজে ছেঁড়ে না। কাগুজে নোট ছাপানোর খরচ এবং নষ্ট হয়ে যাওয়া নোটের পরিমাণ প্রতি বছর বেড়ে চলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর ফলে পুরোনো কাগজের মুদ্রা বাতিল হচ্ছে না, বরং উভয় নোটই সমান্তরাল ভাবে চালু থাকবে। তবে কবে থেকে বাজারে এই নোট চালু হবে তা এখনো জানা যায়নি।
Total Views:
0