আমুদরিয়া নিউজ: দীর্ঘ প্রায় ৪০ বছর পর ফিনল্যান্ড এবং সুইডেনের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়েছে। এর মাধ্যমে উত্তর ফিনল্যান্ডের সাথে দক্ষিণ ইউরোপের প্রথম সরাসরি রেল যোগাযোগ পুনর্স্থাপিত হলো।গত সোমবার স্থানীয় সময় ভোর ৫টার কিছু পরে ফিনল্যান্ডের উপকূলীয় শহর ওলু থেকে একটি দোতলা ট্রেন সুইডেনের উদ্দেশ্যে রওনা দেয়। উদ্বোধনী এই ট্রেনটি ফিনল্যান্ড থেকে তোর্নে নদী পার হয়ে যখন সুইডেনের হাপারান্দা স্টেশনে পৌঁছায়, তখন দুই দেশের পতাকা হাতে উপচে পড়া ভিড় ট্রেনটিকে স্বাগত জানায়।এর আগে যাত্রী সংখ্যা হ্রাস এবং ফিনল্যান্ডের সাথে ইউরোপের রেললাইনের প্রযুক্তিগত পার্থক্যের কারণে ১৯৮০-এর দশকের শেষের দিকে এবং ১৯৯০-এর দশকের শুরুতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ বিরতির পর এই যোগাযোগ পুনরায় চালু হওয়ায় দুই দেশের বাণিজ্য ও পর্যটনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘ কয়েক দশক পর ট্রেন লাইনে জুড়ল ফিনল্যান্ড ও সুইডেন
Historic Reunion: Finland and Sweden Restore Cross-Border Passenger Rail Link After 38-Year Gap
Leave a Comment