কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জনের মৃত্যু: জারি জরুরি অবস্থা

State of Emergency Declared in Colombia as 7.4-Magnitude Earthquake Kills At Least 132 People

আমুদরিয়া নিউজ: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভেঙে পড়া ভবনগুলোর নিচে আরও অনেকেই আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ৭.৪ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পটি চোকো প্রদেশে ভূপৃষ্ঠের ১০৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সান জোসে দেল পালমার গ্রামের কাছে হলেও, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে। সেখানে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং ৬৫টি ভবন ধসে পড়েছে।
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে৫৭০ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেরেইরা শহরের কিছু অংশে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন (Curfew) জারি করা হয়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *