আমুদরিয়া নিউজ: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকের মৃত্যু এবং অন্য একজন গুরুতর আহত হওয়ার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’। গত ২২ এপ্রিল দক্ষিণ লেবাননের আল-তিরি শহরে এই ঘটনা ঘটে।নিহত সাংবাদিক আমাল খলিল লেবাননের দৈনিক ‘আল-আখবার’-এর সংবাদদাতা ছিলেন এবং তার সাথে থাকা ফ্রিল্যান্স ক্যামেরা পার্সন জাইনাব ফারাজ গুরুতর জখম হন। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ড্রোন দিয়ে নজরদারি চালিয়ে সুনির্দিষ্টভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এছাড়া তারা রেড ক্রসের অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে এবং গ্রেনেড ছুঁড়ে উদ্ধারকাজেও বাধা সৃষ্টি করে।সংস্থাটির লেবানন গবেষক রামজি কাইস জানান, ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের লক্ষ্যবস্তু না করার দাবি করলেও প্রমাণ বলছে তারা একের পর এক এই ধরনের নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তারা লেবানন সরকারকে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) দ্বারস্থ হওয়ার আহ্বান জানিয়েছেন।
লেবাননে সাংবাদিক হত্যা: ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
Israel's Attacks Killing Journalists in Lebanon Amount to Apparent War Crimes, Human Rights Groups Say
Leave a Comment