আমুদরিয়া নিউজ: ইথিওপিয়ায় স্বাধীন সংবাদমাধ্যমগুলোর ওপর সরকারি দমনপীড়ন চরম আকার ধারণ করেছে। সম্প্রতি স্বাধীন সংবাদ সংস্থা ‘আদ্দিস স্ট্যান্ডার্ড’ (Addis Standard)-এর প্রধান সম্পাদককে আটক এবং তাদের কার্যালয়ে অভিযান চালিয়ে সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।এর আগে সংস্থাটির ম্যানেজিং এডিটরকে দুই সপ্তাহ আটকে রাখা হয় এবং এর লাইসেন্সও বাতিল করা হয়। এছাড়া সরকারের সমালোচনাকারী আর্টস টিভি ও আহাদু এফএম-এর মতো অন্যান্য স্বাধীন মাধ্যমকেও লাইসেন্স বাতিলের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে।মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ জানিয়েছে, গত জুনের নির্বাচনের পর থেকে দেশটিতে সাংবাদিকদের নির্বিচারে আটক ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের ঘটনা মারাত্মকভাবে বেড়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইথিওপিয়ায় স্বাধীন সংবাদমাধ্যমের ওপর দমনপীড়ন তীব্র
Ethiopia Escalates Assault on Press Freedom as Security Forces Raid Newsrooms and Detain Journalists
Leave a Comment