আমুদরিয়া নিউজ: ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র পুয়ের্তো রিকোয় তীব্র খরার কারণে দেখা দিয়েছে তীব্র জলের সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রশাসন সেখানে কঠোরভাবে জল সরবরাহে রেশনিং ব্যবস্থা চালু করেছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষকে টানা দুই দিন জল ছাড়াই কাটাতে হচ্ছে।মার্কিন এই অঞ্চলের পরিবারগুলোকে দুটি গ্রুপে ভাগ করে পর্যায়ক্রমে ৪৮ ঘণ্টার জন্য জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। রাজধানী সান হুয়ানে গত শুক্রবার থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শুষ্কতম জুলাই মাস পার করার পর দ্বীপটির প্রায় ৬৮% এলাকাই বর্তমানে মাঝারি থেকে তীব্র খরার কবলে পড়েছে।জলের এই সংকটের পেছনে আবহাওয়াকে মূল কারণ বলা হলেও, সেখানকার পুরনো ও ভঙ্গুর পরিকাঠামোকেও দায়ী করা হচ্ছে। স্থানীয় জল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উৎপাদিত জলের প্রায় ৬৫% পাইপের ফুটো এবং নানাবিধ ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়।
পুয়ের্তো রিকোয় তীব্র খরা: জল সরবরাহে রেশনিং শুরু
Severe Drought Forces Puerto Rico to Launch Rotating 48-Hour Water Rationing Plan
Leave a Comment