আমুদরিয়া নিউজ:দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী। দু’দিন আগে শারীরিক অস্বস্তি নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।ডান হাতে মিঠুন চক্রবর্তীর অপারেশন হয়েছে বলে খবর পাওয়া গেছে। হাতের অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন শুভেন্দু অধিকারী। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। সব ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ শনিবারই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন মিঠুন চক্রবর্তী।
Total Views:
0