আমুদরিয়া নিউজ:১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাঁদের আবেদনপত্রে কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁরাই ১৭ আগস্ট থেকে টাকা পাবেন। ১০ জুলাই এর পরে আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে।
১৭ থেকে ২৩ আগস্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা জমা হওয়া শুরু হবে। ধাপে ধাপে অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে, ফলে নির্দিষ্ট কয়েক দিনের মধ্যেই অধিকাংশ মহিলা টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী এটাও বললেন যে, কারও অ্যাকাউন্টে টাকা অন্যদের তুলনায় এক-দু’দিন পরে পৌঁছলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ৩১ জুলাই পর্যন্ত মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে সেগুলির যাচাইয়ের কাজ চলছে।
Total Views:
1