মালদহে প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে দশ হাজার আবেদন

Malda Sees Strong Response as 10,000 Apply for PM Surya Ghar Scheme

আমুদরিয়া নিউজ : মালদহ জেলায় প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সাড়া মিলেছে। ইতিমধ্যেই জেলায় ১০০ গ্রাহকের বাড়িতে সৌর প্ল্যান বসানো কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর। মালদহ বিদ্যুৎ বন্টন বিভাগীয় ম্যানেজার সৌমেন দাস জানান, বিদ্যুৎ সাশ্রয় এবং নিজেদের তৈরি হ‌ওয়া সৌর বিদ্যুৎ জমা করে রাখার ক্ষেত্রে একটি বিকল্প বিদ্যুৎ পরিষেবা এটি। গ্রাহকদের ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সিস্টেমের ক্ষেত্রে ৭৮,০০০ টাকা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তুকির ব্যবস্থা রয়েছে। এখনও অব্দি প্রায় ১০,০০০ রেজিস্ট্রেশন হয়েছে। ভেরিফিকেশন হয়েছে ৪০০ টি। ১০০ জনের বাড়িতে এই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট বসানো হয়েছে ।
ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি জানান,গত ১৫ বছরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কে তৃণমূল সরকার থাকাকালীন এই বাংলায় কোন বাস্তবায়িত করতে দেয়নি l রাজ্যে পরিবর্থনের পরে মানুষ পরিষেবা পাচ্ছেনl

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *