আমুদরিয়া নিউজ: রেকর্ডিং একাডেমি নতুন বিভাগ চালু করেছে। তা হল, “বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স”। সেরাকে গ্যামি অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ হেন ক্যাটাগরি কেন করা হয়েছে, সেই প্রতিবাদে দক্ষিণ কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস (BTS) ২০২৭ সালের ৬৯তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কট করেছে। ব্যান্ডের সাত সদস্যই তাঁদের ইনস্টাগ্রামে একযোগে জানিয়ে দিয়েছেন, সঙ্গীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে ভাগ করা উচিত নয়। বরং, গানকে নিজস্ব গুণেই মূল্যায়ন করা উচিত। তাদের রেকর্ড সৃষ্টিকারী প্রত্যাবর্তন অ্যালবাম “ARIRANG” বিশ্বজুড়ে ব্যাপক বাণিজ্যিক সাফল্য পেয়েছে। দলটির ইতিহাসে এই প্রথম তারা গ্র্যামিতে কোনো গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
গ্র্যামি সিইও হার্ভে ম্যাসন জুনিয়র এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে দাবি করেছেন যে, এই নতুন ক্যাটাগরিটি এশিয়ান শিল্পীদের আলাদা করার জন্য নয়, বরং বিশ্বমঞ্চে তাঁদের স্বীকৃতি ও পরিধি আরও বাড়াতে তৈরি করা হয়েছে।
অঞ্চলভিত্তিক পুরস্কার কেন, গ্র্যামিকে নো থ্যাঙ্কস বলে বয়কট করল বিটিএস
BTS boycotts Grammys over regional award.
Total Views:
0
Leave a Comment