আমুদরিয়া নিউজ : বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ পরিস্থিতিতে আশ্রয় দিয়েছে ভারত। তাই বলে তাঁকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ডের অ নুমতি দেয়নি ভারত। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা এই খবর দিয়েছে। সূত্র অনুসারে, সংসদে কংগ্রেস সাংসদ শশী থারুর প্রশ্ন তুলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরৎ পাঠানোর বিষয়ে ভারত সরকার কী ভাবছে?
সংসদে সরকারের পক্ষ থেকে জবাবে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকারের আবেদন নিয়ম অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে জানানো হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিশেষ পরিস্থিতিতে আশ্রয় দিলেও রাজনৈতিক কর্মকাণ্ড এ দেশে বসে পরিচালনার অনুমতি দেওয়া হয়নি।
Total Views:
0