২১ জুলাইয়ের সভা নিয়ে তৃণমূলের দুই শিবিরকেই ‘না’ বলল কলকাতা পুলিশ

আমুদরিয়া নিউজ : ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এ বছরও ২১ জুলাই শহিদ দিবসের সভার অনুমতি মিলছে না। কলকাতা পুলিশ কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী—উভয়ের আবেদনই খারিজ করেছে। পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউস ও সংলগ্ন এলাকায় আগে থেকে ১৪৪ ধারা, অর্থাৎ বর্তমান ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী জমায়েত নিষিদ্ধ। তাই সেখানে কোনও সংগঠনকেই সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। সূত্রের খবর, পুলিশের এই সিদ্ধান্তের পর বিকল্প সভাস্থল খুঁজতে শুরু করেছে কালীঘাটপন্থী তৃণমূল। উল্লেখ্য, প্রতি বছর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হলেও এবার সেই জায়গায় সভা করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই স্থানে সভার অনুমতি চেয়ে দুই তৃণমূল শিবির আবেদন করেছিল। পুলিশের সিদ্ধান্তে সেই সম্ভাবনা আপাতত বন্ধ হয়ে গেল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *