হুমায়ুনকে ‘শিক্ষা দেওয়ার’ হুঁশিয়ারি শুভেন্দুর

আমুদরিয়া নিউজ : বিধানসভায় নওদার বিধায়ক হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি বলেন, “এনাফ ইজ এনাফ। এ ধরনের লোককে শিক্ষা দেওয়ার সময় এসেছে।” রেজিনগর ও শক্তিপুরে হুমায়ুনের দেওয়া ভাষণ পড়ে শোনানোর পর শুভেন্দু জানান, ওই ঘটনাগুলির ভিত্তিতে দুটি এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর দাবি, নিজের পুরনো কেন্দ্র রেজিনগরে উপনির্বাচনে ছেলেকে প্রার্থী করে জেতানোর লক্ষ্যেই হুমায়ুন এ ধরনের মন্তব্য করছেন। তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, বলেছেন। এখন আর তা চলবে না।” মুখ্যমন্ত্রী জানান, ২৬ জুনের ঘটনায় রেজিনগর থানায় কেস নম্বর ২১৯/২২৬-সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯৬, ১৯৭, ২২৪, ২৯৯, ৩৫১(২), ৩৫২, ৩৫৩-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। শক্তিপুর থানাতেও পৃথক মামলা রুজু হয়েছে। তবে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর দাবি করেন, তিনি শুভেন্দুকে কিছু বলেননি। তাঁকে গ্রেফতার করতে হলে সরকার করতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *