জুলাইয়ে সরকারি কর্মীদের জন্য সুখবর

আমুদরিয়া নিউজ  : জুলাই মাসে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য একাধিক সরকারি ছুটি রয়েছে। জানা গিয়েছে, মাসের শুরুতেই জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিনে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানে দুপুর ২টার পর অর্ধদিবস ছুটি থাকবে (কিছু নির্দিষ্ট দপ্তর এই ছুটির আওতার বাইরে)।

এছাড়া জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রথমবারের মতো পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৬ জুলাই রথযাত্রা উপলক্ষেও রাজ্যজুড়ে ছুটি থাকবে। পাশাপাশি শনি ও রবিবারের নিয়মিত ছুটিও রয়েছে। ১৩ জুলাই শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় কবি ভানুভক্তের জন্মদিনে ছুটি থাকবে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *