আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৃতীয় সিমেস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে, তবে ভিজ্যুয়াল আর্টস, মিউজিক ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে এক ঘণ্টার। পরীক্ষাগুলি সম্পূর্ণ MCQ পদ্ধতিতে নেওয়া হবে। প্রথম দিনে ভাষা বিষয়ক পরীক্ষা এবং শেষ দিনে বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইটে বিস্তারিত রুটিন দেখতে পারবেন বলে জানানো হয়েছে।