আমুদরিয়া নিউজ : রেশন গ্রাহকদের জন্য খাদ্যশস্যের বরাদ্দে পরিবর্তন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে অন্ত্যোদয় অন্ন যোজনায় পরিবার পিছু প্রতি মাসে ৩৫ কেজি চাল-গম দেওয়া হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, পরিবার সদস্য সংখ্যা অনুযায়ী মাথাপিছু ৭ কেজি করে খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে কোনও পরিবারেই সর্বোচ্চ ৩৫ কেজির বেশি রেশন দেওয়া হবে না।
অর্থাৎ, দুই সদস্যের পরিবার ১৪ কেজি, পাঁচ সদস্যের পরিবার ৩৫ কেজি খাদ্যশস্য পাবে। পাঁচের বেশি সদস্য থাকলেও বরাদ্দ ৩৫ কেজিতেই সীমাবদ্ধ থাকবে। জানা গিয়েছে, এই পরিবর্তনের জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, ২০১৩-তে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে।