আমুদরিয়া নিউজ : অযোধ্যার রামমন্দিরে অনুদান দুর্নীতি নিয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ তদন্তকারী দল (SIT)-এর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, ২০২০ সালে মন্দির ট্রাস্ট গঠনের পর থেকে জমা পড়া ৩,৫০০ কোটিরও বেশি টাকার প্রণামী ও বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়নার একটি বড় অংশের হিসাব মিলছে না।
রিপোর্ট অনুযায়ী জানা যায়, টিনু যাদব, অনুকল্প মিশ্র-সহ আটজনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তদন্তে নগদ অর্থের পাশাপাশি দানে পাওয়া মূল্যবান সামগ্রীও নিখোঁজ থাকার তথ্য উঠে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে SIT বর্তমান ট্রাস্ট ভেঙে নতুন পরিচালন পর্ষদ গঠনের সুপারিশ করেছে।
এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদও কড়া অবস্থান নিয়েছে। সংগঠনের সভাপতি অলোক কুমার দ্রুত এফআইআর, ফাস্ট-ট্র্যাক আদালতে বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।