আমুদরিয়া নিউজ : তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন ভাটপাড়ার পূর্বাশা এলাকার বাসিন্দা কৃষ্ণা চৌধুরী। পরিবারের একমাত্র উপার্জনকারী কৃষ্ণার মৃত্যুর খবর পৌঁছতেই শোকে ভেঙে পড়ে তাঁর পরিবার। ছোট ছোট সন্তান ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্বজনরা। নিহতের মা যশোদা দেবী চৌধুরী ছেলের কথা বলতে গিয়েও কান্নায় বাকরুদ্ধ হয়ে পড়েন।
স্থানীয়দের দাবি, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত প্রশাসনের দাঁড়ানো উচিত। বর্তমানে তারাতলা বিপর্যয়ের জেরে ভাটপাড়া জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।