আমুদরিয়া নিউজ: লিওনেল মেসি-কে ঘিরে যুবভারতীর বিতর্কিত অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই নতুন করে আইনি পদক্ষেপ নিলেন আয়োজক শতদ্রু দত্ত।তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাস-এর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছেন।
শতদ্রুর অভিযোগ, অনুষ্ঠানে কোনও আমন্ত্রণ না থাকা সত্ত্বেও জুঁই বিশ্বাস সংরক্ষিত এলাকায় প্রবেশ করে মেসির সঙ্গে সেলফি তোলেন এবং পরে সংবাদমাধ্যমের সামনে দাবি করেন যে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর প্রভাবেই তিনি সেখানে ঢুকতে পেরেছিলেন। এর ফলে অনুষ্ঠানের নিরাপত্তা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন আয়োজক।
নোটিসে ১৫ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শতদ্রু। এর আগে তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও মানহানির মামলা করার কথা জানিয়েছিলেন।
মেসি-ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় শতদ্রুকে একসময় ৩৮ দিন জেল হেফাজতেও থাকতে হয়েছিল বলে জানা গিয়েছে।
Leave a Comment