আমুদরিয়া নিউজ : ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ক্রিকেটার রোহিত শর্মা-কে দেশের অন্যতম সম্মানজনক নাগরিক পুরস্কার ‘পদ্মশ্রী’-তে ভূষিত করা হয়েছে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে-এ আয়োজিত সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেন। জানা গিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে অসামান্য সাফল্য, দলকে নেতৃত্ব দেওয়া এবং ক্রিকেটে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। সম্মান পাওয়ার পর রোহিতকে ঘিরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।