আমুদরিয়া নিউজ : মহারাষ্ট্রের রাজনীতিতে বড় পরিবর্তন। ধারাশিবের ওরাজ নিম্বালকর ঘোষণা করেছেন যে তিনি শিব সেনা -তে যোগ দিচ্ছেন। এর ফলে একনাথ সিন্ধে-র NDA শিবিরের শক্তি বাড়ল বলে দাবি করা হচ্ছে।
নিম্বালকর জানিয়েছেন, স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে শিন্ডের নেতৃত্বে কাজ করবেন। তাঁর সমর্থকদের অভিযোগ, উদ্ধব ঠাকরের শিবিরে তিনি যথাযথ সম্মান পাননি।
শিবসেনা বিধায়ক তানাজি সাওয়ান্ত এই ঘটনাকে ‘অপারেশন টাইগার’-এর সাফল্য বলে উল্লেখ করেছেন। পাশাপাশি দাবি করা হয়েছে, উদ্ধব শিবিরের আরও কয়েকজন সাংসদ একই পথে যেতে পারেন।
Total Views:
0