আমুদরিয়া নিউজ : আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে দুরন্ত শতরান করে আলোচনায় উঠে এসেছেন ঈশান কিষান । মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি নিজের ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় শতরান করেন এবং ১,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন।
ঈশানের দুটি ওডিআই শতরানই এসেছে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে। এই কৃতিত্বে তিনি রোহিম্প-রয্য। বিশেষ রেকর্ড স্পর্শ করেছেন। রোহিতও তাঁর ক্যারিয়ারে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে দুটি ওডিআই শতরান করেছেন। তবে ঈশান এই সাফল্য অর্জন করেছেন মাত্র ২৬টি ওডিআই ম্যাচ খেলেই।
এই তালিকায় ঈশানের সামনে এখন শুধুমাত্র বিরাট কোহলি রয়েছেন। কোহলি তাঁর ৫৪টি ওডিআই শতরানের মধ্যে চারটি করেছেন ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঈশান ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। তিন নম্বরে ব্যাট করে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেন এবং ফাইনালেও গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেন। ফলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে, ২০২৭ ওডিআই বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি।
ঈশানের ব্যাটে রেকর্ডবৃষ্টি
Total Views:
0
Leave a Comment