আমুদরিয়া নিউজ : প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ। টানা কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে এবং দুধিয়া সেতু ভেঙে পড়েছে। আলিপুরদুয়ারের হাসিমারায় এক শিশুর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে, যার জন্য রাজ্য সরকার ৪ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগেই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি ছিল। ফলে একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বিচ্ছিন্ন ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। যদিও প্রশাসনের দ্রুত তৎপরতায় এনএইচ-১০-সহ কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
দুর্যোগ পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সকাল থেকেই প্রশাসন সক্রিয় রয়েছে এবং এমপি-এমএলএসহ আধিকারিকরা সমন্বয় করে কাজ করছেন। পর্যটকদের নিরাপত্তা নিয়েও নজর রাখা হচ্ছে বলে তিনি জানান।
দুধিয়া সেতু ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রী নির্মাণের গুণমান ও সম্ভাব্য অনিয়মের দিকেও প্রশ্ন তোলেন এবং বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দেন। পাশাপাশি দ্রুত রাস্তা মেরামত ও পুনর্গঠনের জন্য অর্থ অনুমোদনের কথাও উল্লেখ করা হয়।