আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির SC ও ST পড়ুয়ারা শিক্ষাশ্রী এবং OBC পড়ুয়ারা মেধাশ্রী বৃত্তির জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৮০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং সরকারি স্কুলে অধ্যয়নরত হতে হবে। স্কুল থেকে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথিপত্রসহ জমা দিতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষ অনলাইনে আবেদন সম্পন্ন করবে। আবেদন ও বৃত্তির অর্থ সংক্রান্ত আপডেট মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে।