আমুদরিয়া নিউজ : সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গাঙ্গুলি নির্বাচনী এলাকায় পরিদর্শনের সময় এক সাধারণ বাড়ি থেকে লোটে মাছ রান্নার গন্ধ পেয়ে সেখানে ঢুকে পড়েন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি সেই বাড়ির রান্না করা খাবার খাওয়ার অনুরোধ জানান এবং পরে গৃহকর্ত্রীর আমন্ত্রণে ঘরে বসে ভাত-লোটে মাছ খান।
জানা গিয়েছে, রাজনৈতিক সফরের সময় সাধারণ মানুষের বাড়িতে গিয়ে স্থানীয় খাবার খেয়ে আলোচনায় আসেন বিধায়ক ।খাওয়ার পর তিনি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।