টাকা দেওয়ার আগে অন্নপূর্ণা প্রকল্পে টেলিফোন ভেরিফিকেশন

আমুদরিয়া নিউজ : অন্নপূর্ণা যোজনা-র আওতায় আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ফোনে তথ্য যাচাই করা হচ্ছে। পুরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে ফর্মে দেওয়া তথ্য পুনরায় মিলিয়ে দেখছে। যাচাইয়ের সময় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান কি না, বর্তমান পেশা, মাসিক আয়, পরিবারের প্রধানের পেশা, বাড়ির ঘরের সংখ্যা, গাড়ি আছে কি না এবং পরিবারের সদস্য সংখ্যা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। সরকার জানিয়েছে, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং অনিয়ম রোধ করতেই এই অতিরিক্ত ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হচ্ছে। যাচাই সম্পূর্ণ হওয়ার পরই আর্থিক সহায়তার টাকা অ্যাকাউন্টে জমা হবে বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *