আমুদরিয়া নিউজ : অভিনেতা আর মাধবন সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ছেলে বেদান্ত মাধবন-এর সাফল্য এবং অভিভাবকত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন। বেদান্ত অভিনয় জগতে না এসে সাঁতারকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন।
তবে ছেলের সাফল্য নিয়ে গর্বিত হলেও মাধবনের সবচেয়ে বড় চিন্তা ভবিষ্যতের ব্যর্থতাকে কীভাবে সে সামলাবে। তিনি চান, প্রচারের আলো কমে গেলেও বা কঠিন সময় এলেও বেদান্ত যেন নিজের লক্ষ্য থেকে সরে না দাঁড়ায়।
মনোবিদদের মতে, অল্প বয়সে বড় সাফল্য পেলে শিশুদের মধ্যে আত্মতুষ্টি তৈরি হতে পারে। তাই বাবা-মায়ের উচিত সন্তানকে শুধু সাফল্যের নয়, ব্যর্থতার সঙ্গেও পরিচয় করানো এবং জীবনের বাস্তবতা বোঝানো। পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব শেখানোও জরুরি, যাতে সাফল্য ও ব্যর্থতা—দুই পরিস্থিতিতেই সন্তান মানসিকভাবে দৃঢ় থাকতে পারে।