আমুদরিয়া নিউজ: বাংলার ঐতিহ্যবাহী মিষ্টিকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে বিজেপি নতুন উদ্যোগের পরিকল্পনা করেছে। এর মূল লক্ষ্য রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টির জন্য জিআই (Geographical Indication) ট্যাগ নিশ্চিত করা এবং বিভিন্ন জেলায় ‘মিষ্টি হাব’ গড়ে তোলা। এই হাবগুলির মাধ্যমে মিষ্টি শিল্পের প্রসার, ব্যবসায়ীদের আর্থিক উন্নয়ন এবং রপ্তানির সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার জন্যও এই উদ্যোগকে দেখা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য দলীয় নেতারা ইতিমধ্যে মিষ্টি ব্যবসায়ী, খাদ্য গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে জানা গিয়েছে।