নজির গড়লেন তিন বাঙালি বিজ্ঞানী

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চল থেকে ফুলের মাছি (হোভারফ্লাই)-এর দুটি নতুন প্রজাতি—এরিস্টালিনাস স্যাপফ্রিনাস এবং এরিস্টালিনাস ব্রুনেত্তি—আবিষ্কার করেছেন তিন বাঙালি বিজ্ঞানী। ২০২২-২৫ সালের মধ্যে নামখানা, ফ্রেজারগঞ্জ ও সুন্দরবনসহ বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত নমুনার ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে এগুলিকে নতুন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান জার্নাল অব ট্যাক্সোনমিতে। ১৯২৩ সালের পর ভারতে এই ধরণের নতুন হোভারফ্লাই আবিষ্কারের ঘটনা অত্যন্ত বিরল। পরাগায়ণ ও ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই পতঙ্গের আবিষ্কার প্রমাণ করেছে যে গাঙ্গেয় সমভূমির মতো জনবহুল এলাকাতেও এখনও অজানা জীববৈচিত্র্য লুকিয়ে রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *