স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানোয় নজরদারি

আমুদরিয়া নিউজ: রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করানো নিয়ে ফের কড়া অবস্থান নিল স্কুল শিক্ষা দপ্তর। বিকাশ ভবন থেকে জারি হওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও কর্মরত শিক্ষক গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি National Human Rights Commission (NHRC) পশ্চিমবঙ্গ সরকারকে একটি নোটিশ পাঠিয়ে অভিযোগ করে যে, কিছু শিক্ষক ছাত্রছাত্রীদের নিজের কাছে টিউশন পড়তে চাপ দিচ্ছেন এবং না পড়লে পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয় দেখাচ্ছেন। এতে শিক্ষার অধিqকার ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ গৃহশিক্ষকদের জীবিকাও প্রভাবিত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

৪ জুন জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল পরিদর্শকদের বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে। কোনও শিক্ষক প্রাইভেট টিউশন করাতে গিয়ে ধরা পড়লে তাঁর বিরুদ্ধে উপযুক্ত তদন্তের পর কড়া প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *