আমুদরিয়া নিউজ : মালেশিয়া সরকার ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়া বিধিনিষেধ জারি করেছে, যা সোমবার থেকে কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-১৬ কিশোর-কিশোরীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউব এর মতো প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না।
সরকারের দাবি, সামাজিক মাধ্যমে ক্ষতিকর কনটেন্ট, যৌন শোষণ, প্রতারণা ও অপরাধমূলক কার্যকলাপের ঝুঁকি বেড়েছে। কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, ব্যবহারকারীদের বয়স সরকারি নথির মাধ্যমে যাচাই করাও বাধ্যতামূলক করা হয়েছে।
আরও জানা গিয়েছে, বর্তমানে যেসব অনূর্ধ্ব-১৬ ব্যবহারকারী সামাজিক মাধ্যম ব্যবহার করছে, তাদের ক্ষেত্রে নিয়মটি এক মাস পরে কার্যকর হবে, যাতে তারা নিজেদের ছবি ও ভিডিও সংরক্ষণ বা সরিয়ে নেওয়ার সুযোগ পায়।