আমুদরিয়া নিউজ: রাজ্য সরকারের জনপ্রিয় ‘মা ক্যান্টিন’ প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে ‘মা-আহার’। শুধু নাম পরিবর্তন নয়, প্রকল্পের মেনুতেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন ৫ টাকার বিনিময়ে ডিম-ভাতের পাশাপাশি নির্দিষ্ট দিনে মাছ-ভাতও পরিবেশন করা হবে।
সরকার জানিয়েছে, বর্তমানে ৩৯০টি কেন্দ্র থেকে পরিষেবা দেওয়া হলেও তা বাড়িয়ে ৫০০টি কেন্দ্রে সম্প্রসারণ করা হবে। শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।