আমুদরিয়া নিউজ : তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব এবার বিধানসভাতেও স্পষ্ট হয়ে উঠেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে ৫৮ জন বিধায়ক সমর্থন জানিয়ে ‘নব তৃণমূল ব্লক’ গঠন করেছেন। এই ব্লকে ঋতব্রতকে বিরোধী দলনেতা করা হয়েছে, আর শিউলি সাহা, জাভেদ খান ও সন্দীপন সাহাকে উপ-দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন তৃণমূল গোষ্ঠীর দাবি, তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানে এবং তৃণমূলের আদর্শেই বিশ্বাসী। তবে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাঁদের সঙ্গেই থাকায় তারাই প্রকৃত তৃণমূল বিধায়ক ব্লক বলে দাবি করছে। বর্তমানে তাঁদের সদস্য সংখ্যা ৫৮, যেখানে আদি তৃণমূল ব্লকের সদস্য ২২ জন। এই ঘটনায় তৃণমূলের অভ্যন্তরীণ সংকট আরও প্রকট হয়েছে বলে মনে করা হচ্ছে।