আমুদরিয়া নিউজ: হুগলির গোঘাটের নলডুবি এলাকার ৬৪ নম্বর বুথের একটি তালাবন্ধ তৃণমূল কংগ্রেস কার্যালয় খুলে বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীর কাছ থেকে চাবি এনে কার্যালয়ের তালা খোলা হলে ভিতরের আলমারি থেকে শয়ে শয়ে রেশন কার্ড, জব কার্ড, আধার কার্ড-সহ বিভিন্ন সরকারি নথি এবং জমির দলিল উদ্ধার হয়।
এছাড়াও সাধারণ মানুষের জন্য বরাদ্দ কিছু সরকারি বালতিও সেখানে পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিডিও অফিসের কর্মকর্তারা উদ্ধার হওয়া সমস্ত নথি ও সামগ্রী নিজেদের হেফাজতে নেন এবং বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেন।