মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

আমুদরিয়া নিউজ: মধ্যপ্রাচ্যে সংঘর্ষবিরতি কার্যকর থাকলেও নতুন করে উত্তেজনা বেড়েছে। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন এবং একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে বলে খবর।

ইরানের Islamic Revolutionary Guard Corps হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা দফতরের দাবি, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়, তবে তার ধ্বংসাবশেষ ঘাঁটির একটি অংশে পড়ে ক্ষয়ক্ষতি ঘটায়। হামলায় ক্ষতিগ্রস্ত ড্রোনগুলির মধ্যে একটি MQ-9 Reaper সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *