আমুদরিয়া নিউজ : শনিবার দুপুরে বিধানসভার সই জালিয়াতি-কাণ্ডের তদন্তে সিআইডির চার সদস্যের একটি দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে যায়। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তারা ভিতরে প্রবেশ করতে পারেনি।
বাড়ির কর্মী স্মরণজিৎ দে সিআইডি আধিকারিকদের জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের কেউ বাড়িতে নেই এবং তিনি তাঁদের অবস্থান সম্পর্কেও কিছু জানেন না। ফলে বাড়ির গেট খোলা হয়নি এবং তদন্তকারীরা বাইরে থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন বলেই জানা গিয়েছে।
Total Views:
0