লোকভবনে হতে চলেছে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান

আমুদরিয়া নিউজ: রাজ্যে নতুন সরকার গঠনের পর সোমবার লোকভবনে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার নতুন মন্ত্রীদের দফতর বণ্টন নিয়েই জল্পনা তুঙ্গে।জানা গিয়েছে, সোমবার সকাল ১১টায় লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

ইতিমধ্যেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।সাংবাদিক সূত্রে খবর, এক প্রবীণ চিকিৎসক-বিদায়ককে স্বাস্থ্য দফতর এবং এক PhD ডিগ্রিধারী বিধায়ককে শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে।নতুন মন্ত্রিসভায় সব জেলার প্রতিনিধিত্ব ও মহিলাদের গুরুত্ব বাড়তে পারে।

উত্তরবঙ্গে বর্ষাকালীন বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতির কথাও ঘোষণা করা হয়েছে। শুক্রবারের ঝড়-বৃষ্টিজনিত দুর্যোগে রাজ্যে ৭ জনের মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *