ট্রেনের ফুড মেনুতে দাম বদল ১ জুন থেকে

আমুদরিয়া নিউজ :  ভারতীয় রেল এর সেন্ট্রাল জোনের স্টেশনগুলোতে আগামী ১ জুন থেকে খাবারের দাম বাড়ছে। রান্নার গ্যাস ও ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন রেট অনুযায়ী ৩৩ ধরনের খাবারের দাম সংশোধন করা হয়েছে, যদিও ১৬টি আইটেমের দাম অপরিবর্তিত থাকবে। স্টেশনগুলির স্ট্যাটিক ক্যাটারিং ইউনিটে নতুন মেনু ও মূল্য তালিকা কার্যকর হবে এবং দোকানদারদের দুই ভাষায় তা প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন তালিকায় কচুরি ১৫ টাকা, ভেজ সমোসা ২০ টাকা, পাও ৫ টাকা, মশলা দোসা ৩৫ টাকা, দই বড়া ৩৫ টাকা, পুরি-ছোলে ৪০ টাকা, ভেজ পিৎজা/নুডলস ৫০ টাকা এবং জুস (২০০ মিলি) ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দাম বাড়লেও খাবারের মান ও পরিমাণ বজায় রাখতে কড়া নজরদারি থাকবে। পাশাপাশি ৬ মাস পর বিক্রি ও লাইসেন্স ফি পুনর্বিবেচনা করা হতে পারে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *