‘যুব শক্তি’ প্রকল্পে নতুন রেজিস্ট্রেশন কবে

আমুদরিয়া নিউজ :  রাজ্যে সরকার পরিবর্তনের পর পূর্বের ‘যুবসাথী/যুবশ্রী’ প্রকল্পের বদলে নতুন ‘যুব শক্তি ভরসা কার্ড’ চালু হয়েছে। ইতিমধ্যেই এর অফিসিয়াল পোর্টাল চালু হয়েছে এবং গুগলে ‘যুবশ্রী’ সার্চ করলেও নতুন পোর্টালে রিডাইরেক্ট করছে। এই প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়ার কথা জানানো হয়েছে, যা আগের ভাতার তুলনায় দ্বিগুণ। তবে কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই বিষয়ে এখনও সরকার নির্দিষ্ট দিন ঘোষণা করেনি।

তবে সরকার সূত্রে জানা যাচ্ছে, আগের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য ও নথি পুনরায় যাচাই (ভেরিফিকেশন) করা হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন প্রকল্পের টাকা বিতরণ শুরু হতে পারে। এই সময়ে সাময়িকভাবে ভাতা বন্ধও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আবেদনের জন্য বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ,ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে ,পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আধার-লিঙ্ক করা সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *