আমুদরিয়া নিউজ : মেসির সফরে সময়ে ভার্চুয়ালি মূর্তিটি উদ্বোধন হয়। যা দেখার পরে আর্জেন্টিনার সমর্থকদের অনেকেই বলেছিলেন, মূর্তির সঙ্গে মেসির মিল কম। বরং, পাকিস্তানের এক ক্রিকেটার চেহারার মিল রয়েছে। সে যাই হোক সেই মূর্তিটি নড়বড়ে হয়েছে। দড়ি এবং বাঁশ দিয়ে সেই মূর্তিটিকে বেঁধে রাখা হয়েছে। কারণ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায়। মূর্তির পিছনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ক্রেন বসানোর জায়গা নিয়েও সমস্যা রয়েছে। তাই সব মহলেই উদ্বেগ রয়েছে।