অস্বাভাবিক তাপপ্রবাহে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আমুদরিয়া নিউজ :  দেশজুড়ে ভয়াবহ তাপপ্রবাহের পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক করতে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে এবং আবহাওয়া দফতর জানিয়েছে, বিগত ১৪ বছরে এমন দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখা যায়নি।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় জানিয়েছেন, এই চরম গরমে শরীর হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। পর্যাপ্ত জল ও ওআরএস পান করা, বাইরে বের হলে জল সঙ্গে রাখা এবং অন্যদেরও জলপানে সাহায্য করার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষভাবে শিশু, প্রবীণ এবং বাইরে কাজ করা মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া পশু-পাখিদের জন্যও সহানুভূতির আহ্বান জানিয়ে তিনি জল রাখার পরামর্শ দিয়েছেন। বিশেষ প্রয়োজন ছাড়া দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে না বেরোনো এবং হালকা পোশাক পরারও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *