ফলতার ইতিবাচক ফলাফলে মোদীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আমুদরিয়া নিউজ: ফলতার পুনর্নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত রাজ্য নেতৃত্ব। ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম, আর জামানতও বাঁচাতে পারেনি তৃণমূল কংগ্রেস। এই বিপুল জয়ের পর বিজেপি কর্মীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জানা গিয়েছে,  ফলতার এই ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অভিযোগ উঠেছিল ভোটে কারচুপির, যার জেরে নির্বাচন কমিশনের নির্দেশে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় ২১ মে। রবিবার গণনায় রেকর্ড ব্যবধানে জয় পায় বিজেপি। প্রধানমন্ত্রী মোদি এই ফলাফলকে “গণতন্ত্রের জয়” এবং “ভয় দেখানোর রাজনীতির পরাজয়” বলে উল্লেখ করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *